প্রিন্ট এর তারিখঃ Sep 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 17, 2026 ইং
সদর মডেল থানা কর্তৃক গাঁজাসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার : মাদকের ভয়াল থাবা থেকে জনগণকে রক্ষায় জেলা পুলিশ চাঁপাইনবাবগঞ্জ সদা জাগ্রত"মাদক ও চোরাচালান মুক্ত চাঁপাইনবাবগঞ্জ" গড়ার দৃঢ় অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস মহোদয়ের দিক-নির্দেশনায় অফিসার ইনচার্জ, সদর মডেল থানা, চাঁপাইনবাবগঞ্জ এর তত্ত্বাবধানে এসআই (নিঃ)/মোঃ এসলাম আলী সঙ্গীয় অফিসার ফোর্সসহ ইং ১৬/০৮/২০২৬ তারিখ ১৭:২০ ঘটিকার সময় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর মডেল থানাধীন বারঘরিয়া ইউনিয়নের রাইফেলস টাওয়ার চত্বরের দক্ষিণ পার্শ্বে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মোঃ তরিকুল ইসলাম (৪৭), পিতা-মৃত এন্তাজ আলী, মাতা-মনোয়ারা বেগম, সাং-আকন্দবাড়ীয়া মহারাজপুর, থানা ও জেলা- চাঁপাইনবাবগঞ্জকে গ্রেফতার পূর্বক তার হেফাজত হতে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধারপূর্বক জব্দ করে। আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
© দৈনিক চেতনার কন্ঠ